আজকে আমরা আলোচনা করবো এস হে. এস হে ভারতভূষণ, মোদের প্রবাস-ভবনে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
অতুল প্রসাদের বাংলা গানে একদিকে যেমন নতুনত্ব এনেছে অপরদিকে তেমনি পরীক্ষা-নিরীক্ষার পথ উন্মুক্ত করে বাংলা গানের জগতে এক বন্ধনমুক্ত শৈল্পিক আবহ নিমার্ণে সক্ষম হয়েছে। হিন্দুস্তানি লঘু খেয়াল, ঠুংরি, ও দাদরা সঙ্গীতের সুষমামন্ডিত সুরের সংগে তার ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন হয়েছিল।

এস হে. এস হে ভারতভূষণ, মোদের প্রবাস-ভবনে কবিতা | অতুলপ্রসাদ সেন

এস হে, এস হে ভারতভূষণ, মোদের প্রবাস-ভবনে ;
আমরা বাঙ্গালী মিলিরাছি আজ পূজিতে বঙ্গ-রতনে।
লহ আমাদের হরষ-ভার ;
পর আমাদের প্রীতির হার;
হৃদয়ের থালা ভরিয়া এনেছি
ভক্তি-পুষ্প-চন্দনে।
তোমার-গৌরব, তোমার মান,
তোমার সুকৃতি, তোমার জ্ঞান,
তোমার বিনয়, প্রেম মহান্
ঘোষিছে ভারত বন্দনে।
ঈশপদে করি মিনতি আজ,
কর, কর তুমি দেশের কাজ :
দেশের দৈন্য, দেশের লাজ
ঘুচাও-দীর্ঘজীবনে
