যুবারা যখন গেল । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

যুবারা যখন গেল কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৯ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

যুবারা যখন গেল । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

যুবারা যখন গেল

কবিতা: যুবারা যখন গেল
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

যুবারা যখন গেল । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

যুবারা যখন গেল জলের উপর দিয়ে চ’লে
কোনও এক ইন্দ্রধনু এঁকে দিতে হয়তো-বা- তার পর আর
যৌবনের বয়ঃক্রম অতিরিক্ত ভাবে শেষ হলে
এই পারে দেনা দিতে ভুলে গেল ব’লে সব নির্লিপ্ত আঁধার

তখন বয়স্কা তার মিনসেকে ল’য়ে এই দেশে
তুড়ি দিয়ে হেসে-হেসে শিকায় শোওয়াল তরবার
কাসিকার সোনালি কাপড়ে তারা দেহ দিল ঢেকে
মাথায় গাধা’র টুপি এঁটে

আকাশের বৃদ্ধত্তর চাঁদ আর মরাইয়ের পেঁচাদের সাথে
পাথরের মতো এই মূর্ত পৃথিবীকে পুডিঙের মতো নিল কেটে
সম্পূর্ণ অক্ষত গায়ে মাড়ির উপর দিয়ে চ’লে গেল মানুষের পেটে
তা হলে তখন তার হাতযশে সময়ের সিঁড়িগুলো ঘুরে- ঘুরে- ঘুরে

নক্ষত্রের বুকে উঠে গিয়ে হল স্থির
অগ্নির ভিতর থেকে উঠে এল নারীটির শিল্পকাজে
অনেক প্রলুব্ধ ঋষি ঈশ্বরের ভিড়
টানাপোড়েনের ফাঁকে- টানাপোড়েনের ফাঁকে আকাশের দেবী-পরিদের
নিজের শয্যার ‘পরে নামাল স্থবির।

 

যুবারা যখন গেল । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment