রাত্রির আলো ভালোবাসি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

রাত্রির আলো ভালোবাসি কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৮ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

রাত্রির আলো ভালোবাসি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

রাত্রির আলো ভালোবাসি

কবিতা: রাত্রির আলো ভালোবাসি
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

রাত্রির আলো ভালোবাসি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

আমিও রাত্রির আলো ভালোবাসি- গ্যাসে নয়- নক্ষত্রের থেকে
এ-টেবিলে- অন্ধকারে- মনে হয় যেন তবু আমাদের শেষ মুখোমুখি বসা
সুজিত ঘোষাল
তুমি প্যাগোডা’র দিকে চলিতেছ- সমস্ত অতীত ল’য়ে- সেইখানে প্রজ্ঞাপারমিতা
আশ্চর্য সফেন শান্তি- যদি তুমি অন্ধকার বন্দি দানবের ঘড়া তুলে
কৃশ ধীবরের মতো- একা- জনহীন সমুদ্রের নিকটে দাঁড়াও

সর্বদাই আমাদের প্রাণে তবু দ্বিধা নেমে আসে
মন যেন তিক্ত হয়ে ভ’রে ওঠে জৈমিনি’র যুক্তির বিকাশে
যেখানে দুপুর গেছে সমুদ্রের জলে মিশে- মোহানার জল গেছে আকাশের দিকে
আমার মুখের থেকে চুরুটের ধোঁয়া সেই হেলিওট্রোপের দিকে যায়
মৎস্যনারীকে ছাড়া কাকে আর পায়
তবুও মাছের ফ্রাই- টেবিলের ‘পরে- রাত্রে-

মোমের আলোয় ক্রমে মাছের কঙ্কাল বার হয়
তুমি- ধীরে- মনে করো লাঙলের ফাল দিয়ে পৃথিবীকে ছিঁড়ে ফেলে- সীতা
পেয়েছিল কেউ এক দিন- আজও তুমি হেমন্তের সোনালি খড়ের দেশে একা
মৃতদার সারসের মতো চিত্তে ঝুঁকে মৃত্তিকাকে অর্থময়ী মনে করো?
চিত্রসেনী আর তার মৃত দয়িতের হাড় কাচের বৈয়ামে রেখে দিই- মনে হয়
সব হর্ষ স্তব্ধ হলে- এখন বিষয়বস্তু এই দু’টি প্রেমিকের এ-রকম নির্জন মনের বিনয়।

 

জীবনানন্দ দাশ

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

মন্তব্য করুন