লক্ষ্য কবিতা । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

লক্ষ্য কবিতাটি আলো পৃথিবী কাব্যগ্রন্থের রচিত। আলো পৃথিবী কবি জীবনানন্দ দাশ এর কাব্যগ্রন্থ। যা তার মৃত্যুর অনেক পর ১৯৮১ সালে প্রথম প্রকাশিত হয়। তার অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলো নিয়ে যেসব কবিতাগ্রন্থ প্রকাশিত হয় এটি তার মধ্যে অন্যতম। এতে মোট ৬২টি কবিতা রয়েছে।

 

লক্ষ্য কবিতা । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

 

লক্ষ্য কবিতা

কবিতা: লক্ষ্য
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: আলো পৃথিবী

 

লক্ষ্য কবিতা । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

 

এখানে অর্জুন ঝাউয়ে যদিও সন্ধ্যার চিল ফিরে আসে ঘরে
যেতে আর সাধ নেই পথিবীর ঘরের ভেতরে।
একে-একে নক্ষত্রেরা দেখা দেয়- লিচু গাছে পেঁচা নেমে আসে;
গোরুর গাড়ির ঘুন্টি সাড়া দিয়ে চ’লে যায় সন্ধ্যার বাতাসে;
আস্তে যাচ্ছে গাড়ি আকাশ প্রান্তর ভেঙে মৃদু বাতি নিয়ে-
চুপে-চুপে কুয়াশায় যাচ্ছে মিলিয়ে;
সোনালি খড়ের বোঝা বুকে তার- মুখে তার শান্ত অন্ধকার;
ভালো, তবু আরও কিছু চাই আজ পৃথিবীর দুঃসহ ভার
বইবার প্রয়োজনে; তবুও মানবজাতি রক্তস্রোতে বারবার শক্তিশালী নদী
না হয়ে এ-স্নিগ্ধ রাত্রি- শান্তিপথ হয়ে যেত যদি।

 

লক্ষ্য কবিতা । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

 

জীবনানন্দ দাশ বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী। মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷

আরও দেখুনঃ

মন্তব্য করুন