শালিখ কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

শালিখ কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৬ষ্ঠ খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

শালিখ কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

শালিখ কবিতা

কবিতা: শালিখ কবিতা
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

শালিখ কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

শীতের সন্ধ্যায় আমি দেখিলাম একটি শালিখ তার বুনিতেছে বাসা
শুধালাম তারে আমি (কারণ, জেনেছি আমি জন্তু কীট পাখিদের ভাষা
বহু দিন মৃত্তিকায় বাস ক’রে, ছবি দেখে নীলিমার ও-পারে নীলের
বহু দিন)- তারে আমি বলিলাম, হে পাখি, কুলায় তুমি বেঁধেছ তো ঢের

মনে হয় দর্শনের ছাত্র তুমি কোনও শেষ দিগন্তের অন্বেষণে;- কীসের পিপাসা
তোমারে তাড়না করে এই সব খড়, তুলো, জীর্ণ পাতা, রোম আর চুল
তুলে নিতে- কোনও কথা বলিল না সেই পাখি- শুধু তারে দেখিলাম গভীর ব্যাকুল

খয়েরি শেমিজ যেন পরেছে সে- হলুদ স্টকিং পায়ে- গলায় নীলাভ কমফর্টার
যেন ঢের কথা জানে- পাখি নয়- আমি নই- অন্য কেউ
মাটির উপর থেকে যে-মই ঠেকেছে গিয়ে দেয়ালে সেইখানে চুপ ক’রে আছে এক ঢেউ
রুমালে রেখেছে বেঁধে যেন গুপ্ত জাদুমন্ত্র: দরকার নাই খুলিবার
‘নগরে বন্দরে তুমি শেখ নি কি আমি যা জেনেছি এই অশ্বত্থের গাছে’

 

শালিখ কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

আমারে উপেক্ষা ক’রে বলে পাখি ঘাড়ের উপর দিয়ে কথাগুলো ছুঁড়ে ফেলে যেন
‘হে প্রিয় শালিখ, তুমি আমার উপরে এত উদাসীন কেন’
মাথা হেঁট ক’রে- চঞ্চু তুলে-তুলে- আধাে-উড়ে- ঠোকরায়ে-ঠোকরায়ে- থেমে
কাজ ক’রে গেল তার- মনে হল কোথাকার ভগ্নঅংশ মৃত্তিকার তালপিণ্ডে আসিয়াছে নেমে
স্বাদ যেন পাওয়া যায় কোনও দূর বলয়িত অভগ্নতার
মৃত্যুর? কী, জীবনের?- কুয়াশারা ব’লে গেল, ‘জানিবার নাহি দরকার।’

 

মন্তব্য করুন