সপ্রতিভ লোক সব কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১৪তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

সপ্রতিভ লোক সব
কবিতা: সপ্রতিভ লোক সব
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

সপ্রতিভ লোক সব রয়ে গেছে সময়কে ঘিরে
ঘড়ি ধ’রে শৃঙ্খলার বেগে
আরও এক তিল দীপ্তি পেয়ে গেলে তারা
মিশে যেত নীলিমার মেঘে
যেন দূর রৌদ্রালোকে হাওয়ার মতন
তাহাদের কলরব আমাদের দেশে
অত্যন্ত গভীর, সুস্থ, জ্ঞানময়- তবু-
মনে হয় টাকশাল থেকে উঠে এসে
হৃদয়ে ঝিমায়ে থাকে আমাদের সারা-দিনমান
বংশালে পেয়ে যায় লয়
নির্মল প্রাণের স্পর্শে পরিচ্ছন্ন স্পষ্ট ব্যক্তিদের
শুভ কামনার লোভে তাদের হৃদয়
হয়তো-বা ভুল ক’রে খেটে যায় সারা-দিনরাত
হয়তো-বা আমাদের জীবনের হিসেবের ভুল
তবুও যতই তারা আমাদের নিষ্কলুষ ক’রে দিতে চায়
ভেড়া’র লোমের থেকে তত বার হয়ে আসে উল।

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷
তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷