আজকে আমরা আলোচনা করবো ওগো, সুখ নাহি চাই কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
অতুলপ্রসাদ বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক। তিনিই প্রথম বাংলায় গজল রচনা করেন। তার রচিত বাংলা গজলের সংখ্যা ৬-৭টি। গীতিপুঞ্জ (১৯৩১) গ্রন্থে তার সমুদয় গান সংকলিত হয়।এই গ্রন্থের সর্বশেষ সংস্করণে (১৯৫৭) অনেকগুলি অপ্রকাশিত গান প্রকাশিত হয়।

ওগো, সুখ নাহি চাই কবিতা | অতুলপ্রসাদ সেন

ওগো, সুখ নাহি-চাই ;
তোমার পরাণ পাশে দিও মোরে ঠাঁই।
তুমি যদি থাক সুখে
আমারে রাখিও সুখে ;
তুমি যদি পাও-দুঃখ
যেন দুখ পাই।
নাহি বুঝি কান্না-হাসি,
দারিদ্র্য-সম্পদরাশি ;
তোমা ছাড়া সুখ দুঃখ
সকলই বালাই।
