সে কোন মহিলাদের দেখি । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

সে কোন মহিলাদের দেখি কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর ছায়া আবছায়া কাব্যগ্রন্থের রচিত। যা ২০০৪ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো ছায়া আবছায়া। এই গ্রন্থে মোট ৬১ টি সতন্ত্র কবিতা রয়েছে ।

সে কোন মহিলাদের দেখি । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

 

সে কোন মহিলাদের দেখি

কবিতা: সে কোন মহিলাদের দেখি
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: ছায়া আবছায়া

 

সে কোন মহিলাদের দেখি । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

 

সে কোন মহিলাদের দেখি স্বপ্নে- চারি-দিকে অন্ধকার ঘর;
রুপালি গরিমা কাঁপে, জ্বলে যেন হিরকের তরবার- ঘুমের ভিতর;
যত দূর চোখ যায় মুখের ছবির মতো নদী যেন স্থির
যেন কার মুখের ছায়ার মতো স্তব্ধ অরণ্যেরা;
রাত যেন লেবুর ফুলের মতো নক্ষত্রের গন্ধ দিয়ে ঘেরা;
শান্ত সব; শান্তি নেই: তবুও ব্যথার কথা যেন অবান্তর
কবেকার জীবনের এই সব লীন প্রতিচ্ছবির ভেতর।

 

সে কোন মহিলাদের দেখি । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

মন্তব্য করুন