আজকে আমরা আলোচনা করবো হৃদয় কবিতা নিয়ে। কবিতা টি লিখেছেন অক্ষয়কুমার বড়াল।
অক্ষয়কুমার বড়াল
অক্ষয়কুমার বড়ালের প্রাথমিক শিক্ষা শুরু হয় কলকাতার হেয়ার স্কুলে। কিন্তু পড়াশোনায় তিনি উন্নতি করতে পারেননি। স্কুল শিক্ষা তিনি সমাপ্ত করতে পারেননি। প্রাতিষ্ঠানিক শিক্ষা বেশিদূর না এগোলেও আমৃত্যু তিনি জ্ঞান আহরণে ব্রতী ছিলেন। এ হিসেবে তাকে একজন স্বশিক্ষিত মানুষ বলে আখ্যায়িত করা যায়।

হৃদয় কবিতা | অক্ষয়কুমার বড়াল

যে মন্দির পানে চাহি’ স্বতঃ মনে হয়,—
এ নহে মৰ্ম্মর স্তূপ, শিল্পীর হৃদয় ;
সেই দেব-গেছ।
যে মূর্ত্তি হেরিয়া চিত্ত আনন্দে বিহ্বল,—-
নিকষে শিল্পীর প্রাণ করে ঢল্-ঢল ;
সেই দেব-দেহ।
যে গীতে ঝঙ্কারে সুরে গায়কের মন—-
কত-না অব্যক্ত আশা, অস্ফুট ক্রন্দন ;
সেই দেব-গীতি।
যে কাব্যে বিকাশে ছন্দে কবির অন্তর,—
জীবন জাগিয়া উঠে জন্ম-জন্মান্তর ;
সে-ই দেব-প্রীতি।
কাব্য নয়, চিত্র নয়, প্রতিমূৰ্ত্তি নয়,
ধরণী চাহিছে শুধু. —হৃদয়—হৃদয়।
