হে সিন্ধুশকুন । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

হে সিন্ধুশকুন কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৩য় খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

হে সিন্ধুশকুন । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

হে সিন্ধুশকুন

কবিতা: হে সিন্ধুশকুন
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

হে সিন্ধুশকুন । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

তোমার বন্ধুর মতো আসিয়াছি সমুদ্রের পারে আমি আজ
হে সিন্ধুশকুন,
আমার হৃদয় থেকে ফুরায়েছে পৃথিবীর কথা আর কাজ
হে সিন্ধুশকুন!

আমিও লেগুনে এক জন্মিয়াছি- শর-বনে জননীর কোলে
ঘন মিষ্টি মধুর মতন
সেখানে জলের রঙ শান্ত নীল- নীলাভ মশার ডানা দোলে
এই সব মৃদু সম্মোহন

সন্ধ্যায় পাহাড়ি যায় খচ্চরের পিঠে চ’ড়ে- শালের বাদামি পাতা ঝরে
ঘুণ্টি বাজে ছাগলের ভিড়ে
এই সব স্নিগ্ধ শান্তি- এক দিন পাই নি কি মনের ভিতরে
পাও নি কি সবুজ শরীরে?

তবুও ফেনার ঝড় সমুদ্রের- টারান্টেলা সঙ্গীতের রব
নারিকেল-ফুলের উল্লাস
পাহাড়- পাহাড় ঘিরে আকাশের নীল কলরব
গুচ্ছ-গুচ্ছ পুরুভুজ- ঘাস

হাওয়াই-সমুদ্রে আর আরব-সমুদ্রে দূর চীনের সাগরে
সিংহলের জল
নাচিতেছে সাদা সিন্ধুশকুনের তরে
হেলিওট্রোপের কোলাহল

তোমার বন্ধুর মতো আসিয়াছি সমুদ্রের পারে আমি আজ
হে-সিন্ধুশকুন,
আমার হৃদয় থেকে ফুরায়েছে পৃথিবীর কথা আর কাজ
হে-সিন্ধুশকুন!

 

হে সিন্ধুশকুন । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷
জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

 

Leave a Comment