আজকে আমরা আলোচনা করবো আমি বাঁধিনু তোমার তীরে তরণী আমার কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
বাংলা ভাষা সাহিত্যে ও সঙ্গীতের এক অতি পরিচিত নাম অতুল প্রসাদ সেন। তিনি ছিলেন একাধারে কবি, গীতিকার ও গায়ক। বাংলাভাষীদের নিকট অতুল প্রসাদ সেন প্রধানত একজন সঙ্গীতজ্ঞ ও সুরকার হিসেবেই পরিচিত। তার গানগুলি মূলত স্বদেশি সঙ্গীত, ভক্তিগীতি ও প্রেমের গান; এই তিন ধারায় বিভক্ত। তবে তার ব্যক্তি জীবনের বেদনা সকল ধরনের গানেই কম-বেশি প্রভাব ফেলেছে।

আমি বাঁধিনু তোমার তীরে তরণী আমার কবিতা | অতুলপ্রসাদ সেন

আমি বাঁধিনু তোমার তীরে তরণী আমার।
একাকী বাহিতে তারে পারি নে যে আর।
প্রভাতহিল্লোলে ভুলে, দিয়েছিনু পাল তুলে,
ভাবি নি হবে-সহসা এমন আঁধার।
ঝড়েতে বাঁধন টুটে দিশাহারা এনু ছুটে
তাই তরী তব তটে লাগিল এবার।
এখনো যা-কিছু আছে, তুলে লহো তব কাছে,
রাখো এই ভাঙা নায়ে চরণ তোমার।
