এসো গো ধর্মী, হৃদয়কুঞ্জে কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো এসো গো ধর্মী, হৃদয়কুঞ্জে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

অতুলপ্রসাদ বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক। তিনিই প্রথম বাংলায় গজল রচনা করেন। তার রচিত বাংলা গজলের সংখ্যা ৬-৭টি। গীতিপুঞ্জ (১৯৩১) গ্রন্থে তার সমুদয় গান সংকলিত হয়।এই গ্রন্থের সর্বশেষ সংস্করণে (১৯৫৭) অনেকগুলি অপ্রকাশিত গান প্রকাশিত হয়।

এসো গো ধর্মী, হৃদয়কুঞ্জে কবিতা | অতুলপ্রসাদ সেন

এসো গো ধর্মী, হৃদয়কুঞ্জে কবিতা | অতুলপ্রসাদ সেন

এসো গো ধর্মী, হৃদয়কুঞ্জে কবিতা | অতুলপ্রসাদ সেন

এসো-গো ধর্মী, হৃদয়কুঞ্জে —
ডাকে-বনবিহারী।
প্রেমনিকুঞ্জে মুরলী গুঞ্জে
রাধিকা-মন-হারী।

যমুনা-জল চল উচ্ছল,
গগনে ইন্দু পূর্ণ উজল,
আমার চিত্তে মধুর নৃত্যে
বাজে নূপুর তারই।

ফুল-মন্দিরে চলো সুন্দরী,
সকল শঙ্কা লাজ সম্বরি,
তোমার লাগি সরব-ত্যাগী-
চঞ্চল চিত-চারী।

এসো গো ধর্মী, হৃদয়কুঞ্জে কবিতা | অতুলপ্রসাদ সেন

মন্তব্য করুন