এসো প্রবাসমন্দিরে কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো এসো প্রবাসমন্দিরে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

অতুলপ্রসাদ বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক। তিনিই প্রথম বাংলায় গজল রচনা করেন। তার রচিত বাংলা গজলের সংখ্যা ৬-৭টি। গীতিপুঞ্জ (১৯৩১) গ্রন্থে তার সমুদয় গান সংকলিত হয়।এই গ্রন্থের সর্বশেষ সংস্করণে (১৯৫৭) অনেকগুলি অপ্রকাশিত গান প্রকাশিত হয়।

এসো প্রবাসমন্দিরে কবিতা | অতুলপ্রসাদ সেন

এসো প্রবাসমন্দিরে কবিতা | অতুলপ্রসাদ সেন

এসো প্রবাসমন্দিরে কবিতা | অতুলপ্রসাদ সেন

এসো-প্রবাসমন্দিরে,
এসো গো বঙ্গভারতী।
দীন প্রবাসী বঙ্গজনের
লহো-গো দীন আরতি।

যতনে তুলিয়া প্রবাসফুল
পূজিঁব তোমার চরণমুল;
আসিবে নূতন ভকতকুল,
করিবে চরণে-প্রণতি।

তোমার বীণার মোহন তান
মোহিবে নিখিল-ভারত-প্রাণ,
গৌড়জনের গৌরব মান
লভিবে নবীন শকতি।

সুজলা সুফলা ওগো শ্যামা,
ওগো বাঙালি-হৃদি-রমা,
ভোলে নি তোমায় ভোলে নি মা,
তোমার প্রবাসী সন্ততি।

এসো প্রবাসমন্দিরে কবিতা | অতুলপ্রসাদ সেন

মন্তব্য করুন