আজকে আমরা আলোচনা করবো ওরে বন, তোর বিজনে সংগোপনে কোন উদাসী থাকে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
অতুলপ্রসাদ বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক। তিনিই প্রথম বাংলায় গজল রচনা করেন। তার রচিত বাংলা গজলের সংখ্যা ৬-৭টি। গীতিপুঞ্জ (১৯৩১) গ্রন্থে তার সমুদয় গান সংকলিত হয়।এই গ্রন্থের সর্বশেষ সংস্করণে (১৯৫৭) অনেকগুলি অপ্রকাশিত গান প্রকাশিত হয়।

ওরে বন, তোর বিজনে সংগোপনে কোন উদাসী থাকে কবিতা | অতুলপ্রসাদ সেন

ওরে বন, তোর বিজনে সংগোপনে কোন্ উদাসী থাকে?
আমার মনের বনের উদাসীরে ডাকে সে আজ ডাকে।
নিজে সে নীরব হয়ে রয়,
শোনে সে ফুল যে কথা কয় ;
তরুর হিয়া আলিঙ্গিয়া লতার অনুনয়,
শোনে সে লতার অনুনয়।
পাখিদের প্রগলভতা দেয় কি ব্যথা তাকে।
কেউ তারে পায় নাকো ডাকি,
থাকে সে সদাই একাকী ;
কোন্ একাকী করল তারে এমন একাকী?
তারে বৃথা খোঁজে চন্দ্র তপন পাতার ফাঁকে ফাকে।
আজি মন বিবাগী-চঞ্চল,
বিরহে চক্ষু ছল ছল্ ;
সদাই ভনে— ওই বিজনে আমায় নিয়ে চল্ !
ওরে মোর পাগ্লা পরান, পাবি কি তুই তাকে?
