আজকে আমরা আলোচনা করবো ওহে নীরব! এস নীরবে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
অতুলপ্রসাদ বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক। তিনিই প্রথম বাংলায় গজল রচনা করেন। তার রচিত বাংলা গজলের সংখ্যা ৬-৭টি। গীতিপুঞ্জ (১৯৩১) গ্রন্থে তার সমুদয় গান সংকলিত হয়।এই গ্রন্থের সর্বশেষ সংস্করণে (১৯৫৭) অনেকগুলি অপ্রকাশিত গান প্রকাশিত হয়।

ওহে নীরব! এস নীরবে কবিতা | অতুলপ্রসাদ সেন

ওহে নীরব! এস-নীরবে ;
গোপন পরাণে মম
গোপনে রবে
নিশির শিশির-সম,
পশহে জীবনে মম,
মোরে ফুটাও হে প্রিয়তম!
তৰ সৌরভে
তোমারে পাইলে আমি
কারেও কব না৷ স্বামী,
রব নীরবে দিবসযামী,
তব গরবে
