আজকে আমরা আলোচনা করবো কঠিন শাসনে কর মা শাসিত কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
অতুলপ্রসাদ বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক। তিনিই প্রথম বাংলায় গজল রচনা করেন। তার রচিত বাংলা গজলের সংখ্যা ৬-৭টি। গীতিপুঞ্জ (১৯৩১) গ্রন্থে তার সমুদয় গান সংকলিত হয়। এই গ্রন্থের সর্বশেষ সংস্করণে (১৯৫৭) অনেকগুলি অপ্রকাশিত গান প্রকাশিত হয়।

কঠিন শাসনে কর মা শাসিত কবিতা

কঠিন শাসনে কর মা শাসিত,
আমরা দয়ার তব নহি অধিকারী।
ছিলে, মা, অতুল বিভবশালিনী,
মোদের লাগিয়ে হলে-কাঙ্গালিনী ;
দীন বেশ তব হেরিয়া, জননি,
নয়নে নাহি অনুতাপ-বারি।
স্বার্থ মোহে মোরা সদাই হতজ্ঞান,
আপন দোষে মোরা হারাই নিজ মান ;
ভা’য়েরে ঘৃণা করি করিয়া অপমান,
পরের কাছে মোরা কৃপাভিখারী।
আপন-ধনপদ যশের আশায়
মিথ্যা গ্রীতিপূজা জানাই তোমায়;
প্রাণের অঞ্জলি দিতে নারি পায় ;
যে পদ ধৌত করে জাহ্নবী-বারি।
