আজকে আমরা আলোচনা করবো ওহে হৃদি-মন্দির-বাসি! আজি লও গো-বিদায় কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
বাংলা ভাষা সাহিত্যে ও সঙ্গীতের এক অতি পরিচিত নাম অতুল প্রসাদ সেন। তিনি ছিলেন একাধারে কবি, গীতিকার ও গায়ক। বাংলাভাষীদের নিকট অতুল প্রসাদ সেন প্রধানত একজন সঙ্গীতজ্ঞ ও সুরকার হিসেবেই পরিচিত।

ওহে হৃদি-মন্দির-বাসি! আজি লও গো-বিদায় কবিতা

ওহে হৃদি-মন্দির-বাসি! আজি লও গো-বিদায়,
যদি দীর্ঘ-সহবাসে,
চঞ্চল হৃদি-পাশে
মম প্রেম-কুঞ্জ-সঞ্চিত ফুল-ডালা ম্লান হয়ে যায়;
— আজি লও গো-বিদায়।
তোমার নয়নে তিলেকও যদি হই পুরাতন ;
আহা, এমন সুধা-সিন্ধু,
যদি কমে যায় এক বিন্দু,
—তোমার আনন-ইন্দু নিতি দরশে, নিতি পরশে ;
—আজি লও গো-বিদায়।
আমি তিক্ত বিরহ করিব পান আকুল মিলন-তিয়াষে ;
যদি সুখ-পীযুষ করি পান,
হয় সুখ-পিপাসা অবসান ;
যদি দেবতারে করি অপমান মনোমন্দিরে,
—আজি লও গো-বিদায়।
