আজকে আমরা আলোচনা করবো কে গো তুমি আসিলে অতিথি মম কুটিরে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
বাংলা ভাষা সাহিত্যে ও সঙ্গীতের এক অতি পরিচিত নাম অতুল প্রসাদ সেন। তিনি ছিলেন একাধারে কবি, গীতিকার ও গায়ক। বাংলাভাষীদের নিকট অতুল প্রসাদ সেন প্রধানত একজন সঙ্গীতজ্ঞ ও সুরকার হিসেবেই পরিচিত। তার গানগুলি মূলত স্বদেশি সঙ্গীত, ভক্তিগীতি ও প্রেমের গান; এই তিন ধারায় বিভক্ত। তবে তার ব্যক্তি জীবনের বেদনা সকল ধরনের গানেই কম-বেশি প্রভাব ফেলেছে।

কে গো তুমি আসিলে অতিথি মম কুটিরে কবিতা

কে গো তুমি আসিলে অতিথি মম কুটিরে?
কবে যেন দেখেছি তোমারে আমি
কুঞ্জ-কুসুম হাতে ফিরিতে যমুনা-তীরে।
ও দুটি নয়ন-মণি চিনি যে গো আমি চিনি,
কাজল মধূপ-ছায়া দেখেছি ফুল-শিশিরে।
জানি ও উজল হাসি, বিষাদ-তামস-নাশী,
দেখেছি বঙ্কিম ধনু নীল-নীরদ-নীরে।
হৃদয়-মাধুরী তব, কি অতুল, অভিনব!
দেখি নি হেন বিভব, হৃদয় আসে না ফিরে।
আমার কুসুম-বীথি সফল করো অতিথি ;
লহো পূজা নিতি নিতি ভগন মনো-মন্দিরে।
