কেন এলে তবে মানবের ভবে রবে যদি নিজ কাজে কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো কেন এলে তবে মানবের ভবে রবে যদি নিজ কাজে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

অতুলপ্রসাদ সেন (২০ অক্টোবর ১৮৭১ – ২৬ আগস্ট ১৯৩৪) ছিলেন ব্রিটিশ ভারতবর্ষে ঊনবিংশ শতাব্দীতে আবির্ভুত একজন বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক। তিনি একজন বিশিষ্ট সঙ্গীতবিদও ছিলেন। তার রচিত গানগুলির মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম।

 

কেন এলে তবে মানবের ভবে রবে যদি নিজ কাজে কবিতা

 

কেন এলে তবে মানবের ভবে রবে যদি নিজ কাজে কবিতা

 

কেন এলে তবে মানবের ভবে রবে যদি নিজ কাজে কবিতা

 

কেন এলে তবে মানবের ভবে রবে যদি নিজ কাজে?
সবাকার মান হোক্‌তব-মান, অপমান পর লাজে।
.        ( সে দিন কবে বা হবে! )

জাতিকুল-অভিমান, দ্বেষ-নিন্দা-ভেদজ্ঞান, ভারতে আনিল মরণ!
.        ( ভাই হে ) ;
কবে হবে এ সুমতি, সবার উন্নতি হইবে সবারি সাধন?
.        ( হেন সাধন আর নাই হে! )

এ হেন সাধনে, জীবনে মরণে, পূজিব হে প্রেমসিন্ধু!
মোরা পুজিব তোমায়—সেবার কুসুম কুড়াইয়া ;
–নিজের পূজা ঘুচাইয়া ;
–পরের দুঃখ ঘুচাইয়া ;
–ভারতের আশা পুরাইয়া।

তব পদে-ঠাঁই, যেন সবে পাই, দয়া কর, দীনবন্ধু!
ওহে দীনবন্ধু, তুমি দীনজনের লও প্রণতি ; নমো দীনবন্ধু!

 

কেন এলে তবে মানবের ভবে রবে যদি নিজ কাজে কবিতা

মন্তব্য করুন