কেন এলে মোর ঘরে আগে নাহি বলিয়া কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো কেন এলে মোর ঘরে আগে নাহি বলিয়া কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

অতুলপ্রসাদ সেন (২০ অক্টোবর ১৮৭১ – ২৬ আগস্ট ১৯৩৪) ছিলেন ব্রিটিশ ভারতবর্ষে ঊনবিংশ শতাব্দীতে আবির্ভুত একজন বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক। তিনি একজন বিশিষ্ট সঙ্গীতবিদও ছিলেন। তার রচিত গানগুলির মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম।

 

কেন এলে মোর ঘরে আগে নাহি বলিয়া কবিতা

 

কেন এলে মোর ঘরে আগে নাহি বলিয়া কবিতা

 

কেন এলে মোর ঘরে আগে নাহি বলিয়া কবিতা

 

কেন এলে মোর ঘরে আগে-নাহি বলিয়া।
এসেছ কি হেথা তুমি-পথ তব ভুলিয়া?

তোমার লাগিয়া আজ,
পরিনি মিলন-সাজ ;
বিরহ-শয়নে ছিনু আঁখি ছলছলিয়া ;
কে জানিত ছিল মোর দোরখানি খুলিয়!

ধরিব তোমার কর,
দাঁড়াও, পথিকবর!
গেঁথেনি কুসুম-মালা তুলি প্রেম কলিয়া ;
না হইতে মালা গাঁথা যেওনাক চলিয়া!

 

কেন এলে মোর ঘরে আগে নাহি বলিয়া কবিতা

মন্তব্য করুন