আজকে আমরা আলোচনা করবো গাহো রবীন্দ্রজয়ন্তী-বন্দন কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
অতুলপ্রসাদ সেন ছিলেন একাধারে কবি, গীতিকার ও গায়ক। বাংলাভাষীদের নিকট অতুল প্রসাদ সেন প্রধানত একজন সঙ্গীতজ্ঞ ও সুরকার হিসেবেই পরিচিত। তার গানগুলি মূলত স্বদেশি সঙ্গীত, ভক্তিগীতি ও প্রেমের গান; এই তিন ধারায় বিভক্ত। তবে তার ব্যক্তি জীবনের বেদনা সকল ধরনের গানেই কম-বেশি প্রভাব ফেলেছে। এজন্য তার অধিকাংশ গানই হয়ে উঠেছে করুণ-রস প্রধান।

গাহো রবীন্দ্রজয়ন্তী-বন্দন কবিতা

গাহো রবীন্দ্রজয়স্তী-বন্দন,
ভকত জনে আনো পুষ্প চন্দন্।
বরো বরণ্যে, জগত-মান্যে,
মুখর যাঁর গানে কাব্যকানন।
সাহিত্য-আকাশে ভাতে যত রবি,
ইন্দ্র সাকার, তুমি ওহে কবি,
গৌড় গৌরবে তোমার সৌরভে,
বিশ্ব বিমোহিত, মুগ্ধ গুণীজন।
হে অমর কবি, থাকো মরলোকে
বর্ষ বহি আরো মোদের সম্মুখে ;
বঙ্গবীণা আরো বাজাও গুণী,
মহান্ মোহন বাণী কহো শুনি।
রচো এ ভুবনে “শান্তিনিকেতন”।
পূর্ণ হউক তব-পুণ্যসাধন।
