আমদের আজকের আলোচনার বিষয় আবুল হাসান প্রকাশিত গ্রন্থসমূহ।
আবুল হাসান সম্পর্কে কিছু তথ্যঃ-
আবুল-হাসান (জন্ম: ৪ আগস্ট ১৯৪৭ – ২৬ নভেম্বর ১৯৭৫) বাংলাদেশের একজন আধুনিক কবি যিনি ষাটের দশকের সঙ্গে চিহ্নিত। পেশায় তিনি সাংবাদিক ছিলেন। তার প্রকৃত নাম আবুল হোসেন মিয়া আর সাহিত্যিক নাম আবুল-হাসান। তিনি ষাটের দশকের জনপ্রিয় কবিদের একজন এবং সত্তুরের দশকেও গীতল কবিতার জন্য উল্লেখযোগ্য জনপ্রিয়তা লাভ করেন।
আবুল-হাসান তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমা বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার বর্নি গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস পিরোজপুর জেলার নাজিরপুরের ঝনঝনিয়া গ্রামে। তার পিতা আলতাফ হোসেন মিয়া ছিলেন একজন পুলিশ অফিসার।

আবুল-হাসান প্রকাশিত গ্রন্থসমূহ তালিকা
কবিতাপুস্তক
-
রাজা যায় রাজা আসে (১৯৭২)
-
যে তুমি হরণ করো (১৯৭৪)
-
পৃথক পালঙ্ক (১৯৭৫)

গল্প
-
আবুল-হাসান গল্প- সংগ্রহ (১৯৯০)
কাব্যনাট্য
-
ওরা কয়েকজন (১৯৮৮)
সংকলন
-
আবুল-হাসান রচনা সমগ্র

পুরস্কার
-
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৭৫)
-
একুশে পদক (১৯৮২)