আকাশের বুক থেকে নক্ষত্রেরে – জীবনানন্দ দাশ ( বনলতা সেন কাব্যগ্রন্থ ,১৯৪২ )

আকাশের বুক থেকে নক্ষত্রেরে – বনলতা সেন কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশ করেছিলেন কবি বুদ্ধদেব বসু তার কবিতা পত্রিকায়। জীবনানন্দ -দাশের অন্যতম জনপ্রিয় কাব্যগ্রন্থ বনলতা সেন। ১৯৪২ সালে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এটি জীবনানন্দ -দাশের তৃতীয় কাব্যগ্রন্থ। তার আগে ঝরা পালক (১৯২৭) এবং ধূসর পান্ডুলিপি (১৯৩৬) নামের দুইটি কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছিল। এই কাব্যগ্রন্থটিতে মোট ২৯ টি কবিতা স্থান পেয়েছে।

 

আকাশের বুক থেকে নক্ষত্রেরে

আকাশের বুক থেকে নক্ষত্রেরে - জীবনানন্দ দাশ ( বনলতা সেন কাব্যগ্রন্থ ,১৯৪২ )

 

কবিতা:আকাশের বুক থেকে নক্ষত্রেরে
কবির নাম: জীবনানন্দ- দাশ
কবি: জীবনানন্দ -দাশ
কাব্যগ্রন্থের নাম:বনলতা সেন

 

 

আকাশের বুক থেকে নক্ষত্রেরে মুছে ফেলে তুমি যাও চ’লে
হে সময়,—সিন্ধুরেও তুমি এসে একদিন স্তব্ধ ক’রে যাও;
ডুবায়ে নিয়ে যাও সবই তুমি,তুমি এসে সকল ফুরাও;
তুমি একা জেগে থাক হে সময়, সকলের জাগা শেষ হ’লে!
পথে-পথে পড়ে যায় পথিকেরা,তবু তুমি পড়নাকো স্বলে!
সবারে ভুলায় মৃত্যু;হে সময়, তবু তুমি নিজে মৃত্যুরে ভুলাও!
হে পথিক, মৃত্যুর সান্ত্বনা ভুলে আর কোন্ শান্তি তুমি চাও?
কোন্ স্বস্তি জেগে থেকে? বলাে তুমি কোন্ স্বাদ একা জ্বলে-জ্বলে!

আমরা জেনেছি ক্লান্তি,—তাই ভালােবাসিয়াছি ঘুমের সময়,
আলাে আর অন্ধকারে অসংযত সমুদ্রের মতাে ঢেউ তুলে
অনেক আকাশ খুঁজে ছুটে-ছুটে তারপর দুই চোখ অবসন্ন হয়।
নক্ষত্র-পৃথিবী—সিন্ধু—ঘুমে তাস একে-একে পড়িতেছে তুলে,
তােমার পায়ের পথ প্রতীক্ষায় প্রেমিকের মতাে জেগে রয়।
তােমার মতন সে-ও ভুলে গেছে ঘুম, গেছে মরণেরে ভুলে!—

 

 

আরও দেখুন:

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha