আমদের আজকের আলোচনার বিষয় আহসান হাবীব প্রকাশিত গ্রন্থসমূহ।
আহসান হাবীব সম্পর্কে কিছু তথ্যঃ-
আহসান হাবীব (২ জানুয়ারি ১৯১৭ – ১০ জুলাই ১৯৮৫) একজন খ্যাতিমান বাংলাদেশি কবি ও সাহিত্যিক। দীর্ঘ দিন দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য-সম্পাদক পদের দায়িত্ব পালন সূত্রে তিনি স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সাহিত্য অঙ্গনে অভিভাবকের ভূমিকা রেখেছেন। তিনি চল্লিশের দশকের অন্যতম প্রধান আধুনিক কবি হিসেবে পরিগণিত। বাংলা ভাষা সাহিত্যে অবদানের জন্য তাঁকে বাংলাদেশ সরকার ১৯৭৮ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক এবং ১৯৯৪ সালে মরণোত্তর দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

আহসান হাবীব প্রকাশিত গ্রন্থসমূহ তালিকা
কাব্যগ্রন্থ
-
রাত্রিশেষ (১৯৪৭)
-
ছায়াহরিণ (১৯৬২)
-
সারা দুপুর (১৯৬৪)
-
আশায় বসতি (১৯৭৪)
-
মেঘ বলে চৈত্রে যাবো (১৯৭৬)
-
দু’হাতে দুই আদিম পাথর (১৯৮০)
-
প্রেমের কবিতা (১৯৮১)
-
বিদীর্ণ দর্পণে মুখ (১৯৮৫)
উপন্যাস
-
রাণী খালের সাঁকো (১৯৬৫)
-
আরণ্য নীলিমা (১৯৬২)
-
জাফরানী রং পায়রা

শিশু সাহিত্য
-
জোছনা রাতের গল্প
-
ছুটির দিন দুপুরে
-
বিষ্টি পড়ে টাপুর টুপুর
-
রেলগাড়ি ঝমামমে
-
রাণীখালের সাঁকো
-
জ্যোৎস্না রাতের গল্প
-
ছোট মামা দি গ্রেট
-
পাখিরা ফিরে আসে
-
রত্নদ্বীপ (ট্রেজার আইল্যান্ডর সংক্ষিপ্ত অনুবাদ)
-
হাজীবাবা
-
প্রবাল দ্বীপে অভিযান (কোরাল আইল্যান্ডর সংক্ষিপ্ত অনুবাদ)
সম্পাদিত গ্রন্থ
-
কাব্যলোক
-
বিদেশের সেরা গল্প

পুরস্কার
-
ইউনেসকো সাহিত্য পুরস্কার (১৯৬১)
-
বাংলা একাডেমি পুরস্কার (১৯৬১)
-
আদমজী সাহিত্য পুরস্কার (১৯৬৪)
-
নাসিরউদ্দীন স্বর্ণপদক (১৯৭৭)
-
একুশে পদক (১৯৭৮)
-
আবুল মনসুর আহমদ স্মৃতি পুরস্কার (১৯৮০)
-
আবুল কালাম স্মৃতি পুরস্কার (১৯৮৪)
-
স্বাধীনতা দিবস পুরস্কার