আমদের আজকের আলোচনার বিষয় মনিরউদ্দীন ইউসুফ প্রকাশিত গ্রন্থসমূহ।
মনিরউদ্দীন ইউসুফ সম্পর্কে কিছু তথ্যঃ-
মনিরউদ্দীন-ইউসুফ (১৩ ফেব্রুয়ারি, ১৯১৯ – ১১ ফেব্রুয়ারি, ১৯৮৭) একজন বাংলাদেশি ঔপন্যাসিক, নাট্যকার, সম্পাদক ও অনুবাদক। তিনি কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ, জীবনী, কিশোরসাহিত্য, অনুবাদ ও আত্মজীবনী মিলিয়ে ২৮টি গ্রন্থ রচনা করেন। পারস্যের মহাকবি ফেরদৌসীর শাহনামা বাংলায় অনুবাদ করার জন্য তাঁকে ‘বাংলার ফেরদৌসী’ নামে অভিহিত করা হয়। বাংলা সাহিত্যে অবদানের জন্য ১৯৭৮ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৯৩ সালে মরণোত্তর বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক-এ ভূষিত হন।

মনিরউদ্দীন-ইউসুফ প্রকাশিত গ্রন্থসমূহ তালিকা
উপন্যাস
-
ঝড়ের রাতের-শেষে (১৯৬২)
-
পনসের কাঁটা (১৯৮১)
-
ওর বয়েস যখন এগারো (১৯৮১)
নাটক
-
ঈশা খাঁ (১৯৬৮)
প্রবন্ধ
-
রুমীর মসনবী (১৯৬৬)
-
উর্দু সাহিত্যের ইতিহাস (১৯৬৮)
-
বাংলা সাহিত্যে সূফী প্রভাব (১৯৬৯)
-
আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি (১৯৭৮)

-
কারবালা: একটি সামাজিক ঘূর্ণাবর্ত, সংস্কৃতি চর্চা (১৯৮০)
-
বাংলাদেশের সার্বিক অগ্রগতির লক্ষ্যে একটি প্রস্তাব (১৯৮৪)
-
নব মূল্যায়নে রবীন্দ্রনাথ (১৯৮৯)
-
দীওয়ান-ই-গালিব (১৯৬৪)
-
কালামে রাগিব (১৯৬৬)
-
শাহনামা প্রথম খন্ড (১৯৭৭)
-
শাহনামা দ্বিতীয় খন্ড (১৯৭৯)
-
শাহনামা ছয় খন্ড (১৯৯১)
জীবনী
-
হযরত ফাতেমা (১৯৬৪)
-
হযরত আয়েশা (১৯৬৮)
-
ইসলাম ও মুহম্মদ (২০০৮)

কিশোর সাহিত্য
-
ছোটদের ইসলাম পরিচয়
-
ছোটদের রসুল চরিত্র
-
মহাকবি ফেরদৌসী (১৯৮৮)
-
চল যাই ছড়ার দেশে (২০০৩)