যখন চিনির দাম । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

যখন চিনির দাম কবিতাটি আলো পৃথিবী কাব্যগ্রন্থের রচিত। আলো পৃথিবী কবি জীবনানন্দ দাশ এর কাব্যগ্রন্থ। যা তার মৃত্যুর অনেক পর ১৯৮১ সালে প্রথম প্রকাশিত হয়। তার অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোগুলো নিয়ে যেসব কবিতাগ্রন্থ প্রকাশিত হয় এটি তার মধ্যে অন্যতম। এতে মোট ৬২টি কবিতা রয়েছে।

যখন চিনির দাম । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

যখন চিনির দাম

কবিতা: যখন চিনির দাম
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: আলো পৃথিবী

যখন চিনির দাম । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

‘যখন চিনির দাম বেড়ে গেছে ভয়ঙ্কর
তারা খায় স্বেচ্ছায় নুনের পরিজ।
সমস্ত ভণ্ডুল হয়ে গেলে সব পৃথিবীর,
মসৃণ টেবিলে ব’সে খেলে যায় ব্রিজ।
জীবনকে স্বাভাবিক নিঃশ্বাসের মতো মেনে নিয়ে
মঞ্চে বক্তৃতা দেয় কর গুণে- কুকুর ক্ষেপিয়ে।’
ব’লে গেল অত্যন্ত অদ্ভুত এক টুপি-ব্যবসায়ী নেমে এসে;

যখন চিনির দাম । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

যেখানে সম্ভ্রম করা সমুচিত- সেখানে ভাঁড়ের মতো হেসে।
‘সমস্ত সভার মাঝে তার পর
দম আর থাকে না ক’ কোনও কুকুরের;
একটি মাছিও আর বসে না ক’ বক্তার নাকে
একটি মশাও তাকে পায় না ক’ টের;
এবং পায়ের নিচে পৃথিবীরও মাটি আর নেই
তবু সবই পাওয়া যাবে চালানির মাল ছাড়ালেই।’
ব’লে গেল অত্যন্ত অদ্ভুত এক টুপি-ব্যবসায়ী নেমে এসে
যেখানে সম্ভ্রম করা সমুচিত- সেখানে ভাঁড়ের মতো হেসে।

যখন চিনির দাম । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

‘আমরা সকলে জানি বাণরাজা নক্ষত্রের থেকে
সে-জাহাজ এসে গেছে মৃগশিরা তারকার দিকে;
হয়তো সরমা তাকে তুলে ধ’রে সারমেয়দের
নিকটে পাঠায়ে দেবে নির্জন তারিখে।
সম্প্রতি রুটিন তবে শেষ ক’রে- ঘুমাবার পরে
আবার সে দেখা দেবে আমাদের স্বাভাবিক সুবিধার তরে।’
ব’লে গেল অত্যন্ত অদ্ভুত এক টুপি-ব্যবসায়ী নেমে এসে;
যেখানে সম্ভ্রম করা সমুচিত- সেখানে ভাঁড়ের মতো হেসে।

আরও দেখুনঃ

মন্তব্য করুন