এখন ভুলেছি সব । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

এখন ভুলেছি সব কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

এখন ভুলেছি সব । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

এখন ভুলেছি সব

কবিতা: এখন ভুলেছি সব
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা 

 

এখন ভুলেছি সব । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

এখন ভুলেছি সব- ভাল আছি- বৈতরণী নদীটির পারে
আমরা রয়েছি ব’সে চুপে-চুপে সারি-সারি শকুনের মতো
অথবা নদীর পারে সহস্র-সহস্র মাইল ধ’রে অবিরত
চরিতেছি- কেন যেন; স্মৃতি নাই- চিন্তা নাই- শুধু অন্ধকারে
চরিতেছি; ভয় নাই- ব্যথা নাই- কিছু নাই- নদীর কিনারে
উড়িতেছি- উড়িতেছি; লক্ষ-লক্ষ কোটি-কোটি শকুন সে কত
ক্লান্তি নাই- ক্লান্তি নাই- বৈতরণী নদীর তরঙ্গ ক্রমাগত
শান্ত হয়; শকুনেরা জীবনের শেষ জ্বালা ঢেউয়ে-ঢেউয়ে ঝাড়ে

 

এখন ভুলেছি সব । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

ঝেড়ে ফেলে; মরণ কি ভাল নয়?… আমরা হয়েছি কবে মৃত
আমরা এসেছি চ’লে শেষ দেশে- বোর্নিওর সমুদ্রের থেকে
মাঝিরা দেখেছে চেয়ে এক বার- সন্ধ্যার সোনালি পাম্-সারি
তাদের নিয়েছে ডেকে তার পর- এখনও হয় নি ব্যবহৃত
জীবনের সাধ আশা তাদের- মৃত্যুর মুখের ছবি দেখে
আলো গ্যাস ধোঁয়া কোলাহলে তারা চ’লে গেছে তাই তাড়াতাড়ি।

 

মন্তব্য করুন