বৃষ্টি বুঝি এল । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

বৃষ্টি বুঝি এল কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৩য় খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

বৃষ্টি বুঝি এল । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

বৃষ্টি বুঝি এল

কবিতা: বৃষ্টি বুঝি এল
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

বৃষ্টি বুঝি এল । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

এল- বৃষ্টি বুঝি এল-
পায়রাগুলো উড়ে যায় কার্নিশের দিকে এলোমেলো

এল- বৃষ্টি -বুঝি এল-
ছেলেদের খেলা মাঠে মুহূর্তেই সাঙ্গ হয়ে গেল

এল- বৃষ্টি-বুঝি এল-
ছিপ ফেলে বাথানের দিকে ঐ চ’লে যায় কেলো

এল- বৃষ্টি-বুঝি এল-
‘জল ধ’রে গেলে মাসি তার পর কাঁথাগুলো মেলো’

এল- বৃষ্টি-বুঝি এল-
‘গেল- গেল আমসত্ত্ব- পোড়ামুখো বৃষ্টি সব খেল’

এল- বৃষ্টি-বুঝি এল-
‘হরির মা কতকগুলো ডাঁটো আম পেল?’

এল- বৃষ্টি-বুঝি এল-
(সে ঘুমায় মাঠে) সমাধির ‘পরে তার পাতা শুধু ওড়ে এলোমেলো।

 

বৃষ্টি বুঝি এল । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷
জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

 

মন্তব্য করুন