অনেক ধানের গুচ্ছ । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

অনেক ধানের গুচ্ছ কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৩য় খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

অনেক ধানের গুচ্ছ । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

অনেক ধানের গুচ্ছ

কবিতা: অনেক ধানের গুচ্ছ
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

অনেক ধানের গুচ্ছ । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

অনেক ধানের গুচ্ছ এইখানে গান করে- অফুরন্ত রৌদ্রের ভাঁড়ার
এইখানে;- পৃথিবী এখানে চিন্তা ব্যথা নয়- বাসমতী ধানের আঘ্রাণ
অনেক রঙিন গল্প বলিতেছে রৌদ্রে ব’সে পাড়াগাঁ’র ভাঁড়

দুই পা বিছায়ে ব’সে ঠেস দিয়ে নটকান মেঘের শরীরে:
আমরা ধানের মদ- তরমুজ মদ- দিয়ে গ’ড়ে তুলি প্রাণ
এইখানে;- মানুষ র’ব না আর,- এক দিন ফসলের ভিড়ে

আমরাও সোনা হয়ে পোহাব কার্তিক-রোদ আকাশের নিচে
রূপসি বাতাস সব দুপুরের সুপুরি’র সারি বেয়ে ভেসে
গোল হয়ে ঘুরে-ঘুরে নেচে যাবে- আমরা নাচিব তার পিছে

আমরা অজস্র ধান আশ্বিনের কার্তিকের অবিরাম খেতে
আমরা ধরিব গান রৌদ্র রঙ চিল হাওয়া নদীর উদ্দেশে
পৃথিবীর পথ থেকে ডানা মেলে আকাশের নীল পথে উড়ে যেতে-যেতে

 

অনেক ধানের গুচ্ছ । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

মেঘের আঁজলা ভ’রে বৃষ্টির ধূসর ঘন মদ তুমি দিতে পার যদি
দিয়ে দিও, হে আকাশ,- চির-দিন আমরা মাতাল
যেইখানে জন্ম লয় জলসিড়ি ধানসিড়ি নদী

অজস্র জলের মদ পৃথিবীর প্রবাহিত রক্তের মতন
যেইখানে; ছিঁড়ে ফেলি এক দিন মানুষের শরীরের জাল।

 

মন্তব্য করুন