যে মাঠে ফসল নাই । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

যে মাঠে ফসল নাই কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৩য় খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

যে মাঠে ফসল নাই । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

যে মাঠে ফসল নাই

কবিতা: যে মাঠে ফসল নাই
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

যে মাঠে ফসল নাই । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

যে- মাঠে ফসল নাই চাঁদ এসে তাহার শিয়রে
দাঁড়ায়েছে,- চাঁদ, তুমি আসিয়াছ কাহাদের তরে
বাসমতী-সন্তানেরা চ’লে গেছে ঘরে

অনেক ফেনার গন্ধে পৃথিবীর পুরোনো ভাঁড়ার
ভ’রে গেছে কত বার-বার
তার পর আজ আর নাই কিছু তার!

ফুরায়েছে সব রঙ- সকল বিস্ময়
মানুষের ইচ্ছা, স্বপ্ন, গল্পের হৃদয়
তা- ও আর জাগিবার নয়

তুমি, চাঁদ, জানো না কি তাহা?-
হবে না ক’ পৃথিবীতে এক বার হয়ে গেছে যাহা
ঘুমালে সে-রাজকন্যা কোনও দিন জাগে না ক’, আহা

ঘুমায়েছে- সঙ্গে ক’রে নিয়ে গেছে পৃথিবীর ধান
আমাদের হৃদয়ের ছবি, গল্প, গান
আকাশের যাযাবর পাখিদের প্রাণ-

 

যে মাঠে ফসল নাই । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷
জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

 

Leave a Comment