শীত তখন শেষ । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

শীত তখন শেষ কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৩য় খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

শীত তখন শেষ । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

শীত তখন শেষ

কবিতা: শীত তখন শেষ
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

শীত তখন শেষ । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

শীত তখন শেষ হয়ে গেছে-
দুপুরে ও বিকেলে মেঘের নির্জন স্তনের থেকে বৃষ্টি ঝরেছিল-
তাই সন্ধ্যার আকাশ আরশির মতো পরিষ্কার
মায়াবীর আরশির মতো শীতল নির্জন
ঘাসে নদীতে প্রতিবিম্বিত
রাত্রির আকাশ কিনারাহীন;

ফাল্গুন-অন্ধকারের বাতাসে আধা-শীতের আস্বাদ
বাতাস যেন জানালার মতো
কোন্ নীল সমুদ্রের সুড়ঙ্গের ভিতর দিয়ে
আরও অন্ধকার সমুদ্রের সিঁড়ির দিকে নিয়ে যায়
আকাশের সবচেয়ে শেষ তারা সেই সিঁড়ি বেয়ে নামে
দেয়ালে টাঙানো মৃত বধূর ছবি যেমন মশারির ভিতরে ঘুমন্ত স্বামীর বিছানায় নেমে আসে
মশারির ভিতরে ঘুমন্ত স্বামীর হৃদয় যেমন দেয়ালে টাঙানো মৃত বধূর ছবির ভিতর হারিয়ে যায়।

 

শীত তখন শেষ । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

মন্তব্য করুন