শত নাগিনীর পাকে কবিতা | অক্ষয়কুমার বড়াল

আজকে আমরা আলোচনা করবো শত নাগিনীর পাকে কবিতা নিয়ে। কবিতা টি লিখেছেন অক্ষয়কুমার-বড়াল।

অক্ষয়কুমার-বড়াল

অক্ষয়কুমার-বড়াল (ইংরেজি: Akshay Kumar Boral; ১৮৬০ – ১৯ জুন ১৯১৯) হলেন উনিশ শতকের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি।

 

শত নাগিনীর পাকে কবিতা | অক্ষয়কুমার বড়াল

 

শত-নাগিনীর পাকে | অক্ষয়কুমার বড়াল

 

শত নাগিনীর পাকে কবিতা | অক্ষয়কুমার বড়াল

 

শত নাগিনীর পাকে বাঁধ’ বাহু দিয়া
পাকে পাকে ভেঙে যাক্ এ মোর শরীর !
এ রুদ্ধ পঞ্জর হ’তে হৃদয় অধীর
পড়ুক ঝাঁপায় তব সর্বাঙ্গ ব্যাপিয়া!

হেরিয়া পূর্ণিমা-শশি–টুটিয়া লুটিয়া
ক্ষুভিয়া প্লাবিয়া যথা সমুদ্র অস্থির ;
বসন্তে—বনান্তে যথা দুরন্ত সমীর
সারা ফুলবন দলি নহে তৃপ্ত হিয়া |

এদেহ—পাষাণ ভার কর গো অন্তর!
হৃদয়-গোমুখি-মাঝে প্রেম-ভাগীরথী,
ক্ষুদ্র অন্ধ পরিসরে ভ্রমি নিরন্তর
হতেছে বিকৃত ক্রমে, অপবিত্র অতি |
আলোকে-পুলকে ঝরি, তুলি কলস্বর
করুক তোমারে চির স্নিগ্ধ-শুদ্ধমতি!

 

শত নাগিনীর পাকে কবিতা | অক্ষয়কুমার বড়াল

মন্তব্য করুন