আজকে আমরা আলোচনা করবো আমায় রাখতে যদি আপন ঘরে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
অতুলপ্রসাদ সেন ছিলেন ব্রিটিশ ভারতবর্ষে ঊনবিংশ শতাব্দীতে আবির্ভুত একজন বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক। তিনি একজন বিশিষ্ট সঙ্গীতবিদও ছিলেন। তার রচিত গানগুলির মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম। তার জীবনের দুঃখ ও যন্ত্রণাগুলি তার গানের ভাষায় বাঙ্ময় মূর্তি ধারণ করেছিল; “বেদনা অতুলপ্রসাদের গানের প্রধান অবলম্বন”।

আমায় রাখতে যদি আপন ঘরে কবিতা | অতুলপ্রসাদ সেন

আমায় রাখ্ তে যদি আপন ঘরে,
বিশ্বঘরে পেতাম না ঠাঁই;
দুজন যদি হ’ত আপন, হ’ত না মোর আপন সবাই।
নিত্য আমি-অনিত্যরে,
আঁক্ ড়ে ছিলাম রুদ্ধঘরে,
কেড়ে নিলে দয়া করে
তাই হে চির! তোমারে চাই।
সবাই যেচে দিত যখন
গরব করে নিইনি তখন,
পরে আমায় কাঙ্গাল পেয়ে
বলত সবাই “নাই গো নাই”।
তোমার চরণ পেয়ে হরি!
আজকে আমি হেঁসে মরি;
কি ছাই নিয়ে ছিলাম আমি,
হায়রে, কি ধন চাহি নাই।
