আমার চোখ বেঁধে ভবের খেলায় কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো আমার চোখ বেঁধে ভবের খেলায় কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

অতুলপ্রসাদ সেন ১৮৭১ সালের ২০ অক্টোবর ঢাকায় তার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাদের আদি নিবাস শরীয়তপুরের নড়িয়া উপজেলার মগর গ্রামে। অতি অল্পবয়সেই অতুলপ্রসাদ পিতৃহারা হন। বাল্য কালে পিতৃহীন হয়ে অতুল প্রসাদ ভগবদ্ভক্ত, সুকন্ঠ গায়ক ও ভক্তিগীতিরচয়িতা মাতামহ কালীনারায়ণ গুপ্তের আশ্রয়ে প্রতিপালিত হন।

 

আমার চোখ বেঁধে ভবের খেলায় কবিতা | অতুলপ্রসাদ সেন

 

আমার চোখ বেঁধে ভবের-খেলায় কবিতা | অতুলপ্রসাদ সেন

 

আমার চোখ বেঁধে ভবের খেলায় কবিতা | অতুলপ্রসাদ সেন

 

আমার চোখ-বেঁধে ভবের-খেলায়
বল্ ছ হরি “আমায় ধর”।
আঘাত দিয়ে কহ মোরে
“এই ত আমার কর”।

হাত বাড়ায়ে মলেম্ ঘুরে,
কাছে থেকেও রইলে দূরে ;
এত আমার আপন হয়েও
রইলে সদা আমার পর।

ফুরায়ে যে এল বেলা,
সাঙ্গ কবে কর্ বে খেলা?
(হরি) তুমি কর তোমার লীলা,
আমার প্রাণে লাগে ডর।

শকতি নাই তোমায় ধরি,
হার মেনেছি, হে শ্রীহরি!
দিয়ে খুলি চোখের ঠুলি
দেখা দাও হে দুঃখহর!

 

আমার চোখ বেঁধে ভবের খেলায় কবিতা | অতুলপ্রসাদ সেন

 

মন্তব্য করুন