আজকে আমরা আলোচনা করবো আমার পরান কোথা যায়, কোথা যায় উড়ে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
অতুলপ্রসাদ বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক। তিনিই প্রথম বাংলায় গজল রচনা করেন। তার রচিত বাংলা গজলের সংখ্যা ৬-৭টি। গীতিপুঞ্জ (১৯৩১) গ্রন্থে তার সমুদয় গান সংকলিত হয়। এই গ্রন্থের সর্বশেষ সংস্করণে (১৯৫৭) অনেকগুলি অপ্রকাশিত গান প্রকাশিত হয়।

আমার পরান কোথা যায়, কোথা যায়-উড়ে কবিতা | অতুলপ্রসাদ সেন

আমার পরান কোথা-যায়, কোথা যায়-উড়ে!
কে যেন ডাকিছে মোরে, দূর সাগর-পারে
বিরহবিধুর সুরে।
বাতাসে তাহারই কথা, তরঙ্গে তারই বারতা,
জোছনা পথ তার দেখায় দেখায় দূরে।
হে অধীর হে উদাসী, হে মম অন্তরবাসী,
কাহার শুনিলে বাঁশি, কোন্ প্রেমের পুরে?
যে দিগন্তে নীলাম্বরে চুম্বিছে সে নীলাম্বুরে,
সেথা মোর নীলকান্ত চায়, মোরে চায়,
ওগো, চায় কত মধুরে!
