আজকে আমরা আলোচনা করবো আমার বাগানে এত ফুল, তবু কেন চলে যায় কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
অতুলপ্রসাদ সেন ছিলেন ব্রিটিশ ভারতবর্ষে ঊনবিংশ শতাব্দীতে আবির্ভুত একজন বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক। তিনি একজন বিশিষ্ট সঙ্গীতবিদও ছিলেন। তার রচিত গানগুলির মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম। তার জীবনের দুঃখ ও যন্ত্রণাগুলি তার গানের ভাষায় বাঙ্ময় মূর্তি ধারণ করেছিল; “বেদনা অতুলপ্রসাদের গানের প্রধান অবলম্বন”।

আমার বাগানে এত ফুল, তবু কেন চলে-যায় কবিতা | অতুলপ্রসাদ সেন

আমার বাগানে এত-ফুল, তবু কেন চলে-যায়?
তারা চেয়ে আছে তারি পানে, সে তো নাহি ফিরে চায়।
ভুলে কি গিয়েছে ভোলা প্রভাতের ফুল তোলা,
জানে না কি পরিতে সে কুসুম গলায়?
আঁখির শিশির-পাতে ফুটেছে তারা প্রভাতে
শুকাইয়ে যাবে তারা সাঁঝের বেলায়।
যবে সে আসিবে ফিরে নিশির ঘন তিমিরে
তার চরণ করিব রাঙা নিঠুর কাঁটায়।
