একটি মানুষ । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

একটি মানুষ কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১১তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

একটি মানুষ । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

একটি মানুষ

কবিতা: একটি মানুষ
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

একটি মানুষ । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

একটি মানুষ আজ বৈতরণী নদীটির জলে।
অনেক মানুষ আজ দিনের বিখ্যাত আলো ঘিরে।
ভোরবেলা বার হয়ে অন্ধকারে ঘরে ফিরে এসে
আমি সেই মৃতকেই ভালোবাসি সমস্ত শরীরে।

সময়ের ঘণ্টা বাজে পুনরায় ভোরে
নয়টি আয়না নিয়ে ভাড়ু দত্ত উচ্চ আসনে
ব’সে আছে- কত ধানে কতটুকু চাল হতে পারে
এ-রকম আস্ত তন্ময়তা ছাড়া প্রাজ্ঞদের মনে
অন্য কোনও চেতনার কথা আজ নাই
‘বাতাসে ধর্মের কল ন’ড়ে যায়’- এই ফিকে অনুভব ছাড়া

বুঝে দেখি বিষয়ীর নেই আর অন্য কোনও বোধ
আকাঙ্ক্ষা পেয়েছে যারা সরমার কাছ থেকে রাতের দুপুরে-
মনীষীকে নগ্ন করে- ভোরবেলা তাহাদের বিখ্যাত আমোদ
মাতালের বাহবায় প্রাণ পেয়ে- নীলিমার নিচে
এক বার দাঁড়ায়েছে যেই সব প্রমত্ত মানুষ
তাহাদের পাদপীঠ ভেঙে ফেলে দিতে চাওয়া মিছে।

 

একটি মানুষ । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha