আমার আবার যখন প্রভাত হবে কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো আমার আবার যখন প্রভাত হবে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

অতুলপ্রসাদ সেন ছিলেন ব্রিটিশ ভারতবর্ষে ঊনবিংশ শতাব্দীতে আবির্ভুত একজন বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক। তিনি একজন বিশিষ্ট সঙ্গীতবিদও ছিলেন। তার রচিত গানগুলির মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম।

আমার আবার যখন প্রভাত হবে কবিতা | অতুলপ্রসাদ সেন

আমার আবার যখন প্রভাত হবে কবিতা | অতুলপ্রসাদ সেন

আমার আবার যখন প্রভাত হবে কবিতা | অতুলপ্রসাদ সেন

আমার আবার যখন প্রভাত হবে,
মেঘগুলি সব সরে যাবে,
এম্ নি করে রাজিও নাথ!
আমায় এম্ নি করে রাঙ্গিও।

ঘুমটী আমার পাখীর ডাকে
নবীন ভানুর তরুণ রাগে
এম্ নি করে ভাঙ্গিও নাথ! এম্ নি করে ভাঙ্গিও।

অশ্রুঝরা মেঘের মালা,
সাজায় যেমন গিরির গলা ;
তেম্ নি আমার আশার মালা
তোমার গলায় পরিও নাথ! তোমার গলায় পরিও।

বহুদিনের তপে সতি
পাষাণ ভেদি পেল পতি ;
তেম্ নি জীবন-পাষাণ ভেঙ্গে,
(আমার) পরাণখানি মাঙ্গিও, নাথ! পরাণখানি মাঙ্গিও।

আমার আবার যখন প্রভাত হবে কবিতা | অতুলপ্রসাদ সেন

মন্তব্য করুন