আলোকপাত কবিতা । জীবনানন্দ দাশ । সুদর্শনা কাব্যগ্রন্থ,১৯৭৩

আলোকপাত কবিতা টি সুদর্শনা কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থ টি কবি জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ । যা কবির মৃত্যুর অনেক বছর পর ১৯৭৩ সালে প্রকাশিত হয়। এ কাব্যগ্রন্থটি প্রকাশের বহু আগে ১৯৫৪-এর ২২ অক্টোবর এক ট্র্যাম দুর্ঘটনায় আহত হয়ে জীবনানন্দ লোকান্তরিত হয়েছিলেন। গোপালচন্দ্র রায়ের উদ্যোগে প্রকাশিত ‘সুদর্শনা’ কাব্যগ্রন্থ সংকলিত হয় । এই কাব্যগ্রন্থটিতে মোট ৪০ টি কবিতা স্থান পেয়েছে।

 

আলোকপাত কবিতা । জীবনানন্দ দাশ । সুদর্শনা কাব্যগ্রন্থ,১৯৭৩

 

আলোকপাত কবিতা

কবিতা: আলোকপাত
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: সুদর্শনা

 

আলোকপাত কবিতা । জীবনানন্দ দাশ । সুদর্শনা কাব্যগ্রন্থ,১৯৭৩

 

আকাশ দিয়ে উড়ে গেলো শাদা হাঁসের ভিড়।
এইখানেতে আজ পৃথিবীর অনেক মলিন অন্তেবাসী ভাবে;
দূর উপরের নীল আকাশের রোদের বিচ্ছুরণে
ও সব পাখি রূপশালি ধান? কোথায় উড়ে যাবে?
হৃদয় থেকে বাহির হ’য়ে প্রেম বলেছে: ঐ
নীলাকাশের আজি-কাজিডাঙায় যে সব চোরা গলি থাকে
যে সব বাতাস দেয়ালা ছায়া নখ পাখশাট পাপের থেকে আসে
তারই ভিতর মৃত্যুফেনশীর্ষে ওঁরা পরস্পরকে ডাকে।

 

আলোকপাত কবিতা । জীবনানন্দ দাশ । সুদর্শনা কাব্যগ্রন্থ,১৯৭৩

ওরা জানে; সব কুয়াশা পেরুনো এক অব্যর্থ নির্দেশ
ওদের বুকে;- শুধু ডানার পিস্টনে তা নয়;
প্রেমই ওদের দিক চিনিয়ে সাগরবলয় কল্লোলে পৌঁছায়।
হৃদয়, এ-সব স্বপ্ন-পরিভাষা মনে হয়।
তবুও ঠিক। আমিও যুগের অকূল কিনারা ভেঙে
অনেক দিনের অনুষঙ্গে চেনা সে এক অমেয় নারীর পানে
যেতে-যেতে আসছে এসে-যাওয়া যুগের অবসাদে ঐ পাখিদের প্রেম-
স্বীকার করি; আমাদেরও প্রেমে কিছু আলোকপাত আনে।

আরও দেখুনঃ

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha