আজকে আমরা আলোচনা করবো এসো গো একা ঘরে একার সাথী কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
বাংলা ভাষা সাহিত্যে ও সঙ্গীতের এক অতি পরিচিত নাম অতুল প্রসাদ সেন। তিনি ছিলেন একাধারে কবি, গীতিকার ও গায়ক। বাংলাভাষীদের নিকট অতুল প্রসাদ সেন প্রধানত একজন সঙ্গীতজ্ঞ ও সুরকার হিসেবেই পরিচিত। তার গানগুলি মূলত স্বদেশি সঙ্গীত, ভক্তিগীতি ও প্রেমের গান; এই তিন ধারায় বিভক্ত। তবে তার ব্যক্তি জীবনের বেদনা সকল ধরনের গানেই কম-বেশি প্রভাব ফেলেছে।

এসো গো একা ঘরে একার সাথী কবিতা | অতুলপ্রসাদ সেন

এসো গো একা ঘরে একার সাথী।
সজল নয়নে বল র’ব কত রাতি?
সুনীল আকাশে চন্দ্ৰ বিকাশে, তামস নাশে ;
এ আধারে হাসিবে কবে তব মুখ-ভাতি?
তোমারে গোপন ব্যথা জানার গোপনে
তোমারে-কুসুমমালা পরাব যতনে।
তব সঙ্গ মাগি আছি আমি জাগি,সরব-তেয়াগী;
তব চরণ-লাগি আছি কান পাতি।
