তবু তোমারে ডাকি বারে বারে কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো তবু তোমারে ডাকি বারে বারে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

বাংলা ভাষা সাহিত্যে ও সঙ্গীতের এক অতি পরিচিত নাম অতুল প্রসাদ সেন। তিনি ছিলেন একাধারে কবি, গীতিকার ও গায়ক। বাংলাভাষীদের নিকট অতুল প্রসাদ সেন প্রধানত একজন সঙ্গীতজ্ঞ ও সুরকার হিসেবেই পরিচিত।

 

তবু তোমারে ডাকি বারে বারে কবিতা

 

তবু তোমারে ডাকি বারে বারে কবিতা

 

তবু তোমারে ডাকি বারে বারে কবিতা

 

তবু তোমারে ডাকি বারে-বারে :
কত যে পেতেছি@ ব্যথা তব ব্যবহারে!

জানি না কেন যে দাও,  কাঁদায়ে ফিরাবে নাও,
তুমি ত ভোলনা বিধি নয়ন-আসারে।

বল হে কবে জানিব, শ্মশানেতে তুমি শিব ;
তোমারে সুখে বরিব দুঃখের মাঝারে।

বুঝেছি সুখ যে মায়া,  বুঝাও দুখও যে ছায়া,
তুমি যে রয়েছ সুখ দুঃখের ওপারে |

মনে হয় তব কাছে সব হারাধন আছে,
তাই ত এসেছি হে নাথ তোমার দুয়ারে।

 

তবু তোমারে ডাকি বারে বারে কবিতা

মন্তব্য করুন