আজকে আমরা আলোচনা করবো তাই ভাল, দেবি, স্বপনেই তুমি এসো কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
উনিশ শতকের শেষ থেকে বিশ শতকের মাঝামাঝি সময় পর্যন্ত রবীন্দ্র প্রতিভার প্রভাববলয়ের মধ্যে বিচরণ করেও যাঁরা বাংলা কাব্যগীতি রচনায় নিজেদের বিশেষত্ব প্রকাশ করতে সক্ষম হন, অতুল প্রসাদ ছিলেন তাদের অন্যতম।

তাই ভাল, দেবি, স্বপনেই তুমি এসো কবিতা

তাই ভাল, দেবি, স্বপনেই তুমি-এসো ;
যদি না বসিবে জীবন-আসনে, পরাণ-আসনে বসো।
জটিল, পঙ্কিল জগতের-পথে,
কেমনে আসিবে নন্দন-রথে?
স্বরগ হইতে স্বপনের পথে অলখিতে তুমি এসো
যে দুদিন তুমি ছিলে দেহপুরে,
নিকটে থেকেও ছিলে বহুদুরে ;
আজি দু’জনার কত ব্যবধান তবু দূর নাহি লেশ।
মরতের গেহ, মরতের স্নেহ,
চঞ্চল অতি, অতি পরিমেয় ;
যে ভালবাসা বাসে নাই কেহ, সেই ভালবাসা বেসো।
ভবের বন্ধনে পড়িলে না বাঁধা,
তাই ন! জানিলে বৃথা হাসা-কাঁদা ;
স্বপনবাসিনি, ওগো সুহাসিনি, এ হাসি তুমি হেসো
