নিরাশ হোয়ো না কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর ছায়া আবছায়া কাব্যগ্রন্থের রচিত। যা ২০০৪ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো ছায়া আবছায়া। এই গ্রন্থে মোট ৬১ টি সতন্ত্র কবিতা রয়েছে ।

নিরাশ হোয়ো না
কবিতা: নিরাশ হোয়ো না
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: ছায়া আবছায়া

নিরাশ হোয়ো না
জীবন তোমার সিদ্ধার্থের মতো হ’ল না
কিম্বা সলোমনের মতো হ’ল না
কিম্বা ওমরের মতো হ’ল না
এই ভেবে হতাশ হবার মতো কিছু নেই
আমি জানি
আজকের ভোরের এই রোদ- সবুজ ঘাস- শিশির
সিদ্ধার্থের মোক্ষের চেয়ে যশের চেয়ে আমার কাছে ঢের দামি।
সলোমনের হারেম এখন মৃত
কিন্তু তুমি উনিশ শো ঊনত্রিশের মেয়েমানুষ বেঁচে রয়েছ
আরও অনেক দিন থাকবে
অনেক বিস্ময়ের রোমহর্ষ জাগিয়ে
ওমরের কবিতা আজ ডি-লুক্স এডিশনের জাদুঘরের ভিতর চ’লে গেছে
ওমরের হাড় জিওলজির স্তরের ভিতর
কিন্তু আমার কবিতা এখনও
পাবলিশারের স্পেকুলেশনের জিনিস মাত্র নয়
আমার হৃদয়ের নিত্যনতুন চমক- আবেগ- আবিষ্কার
আমি বেঁচে রয়েছি
তুমি বেঁচে রয়েছ
জিওলজি আমাদের ঢের পিছে

আরও দেখুনঃ
আমার কবিতার ডি-লুক্স এডিশন যখন বেরুবে
তখন আমার হাড় জিওলজির প্রয়োজনীয় স্তরের ভিতর চ’লে গেছে
আমি সিদ্ধার্থের মতো হয়ে গেছি
সলোমনের মতো হয়ে গেছি
ওমরের মতো হয়ে গেছি
এই সব নাম শুধু;- নাম- নাম- নাম
আজকের ভোরের চড়ুইয়ের কাছেও তার
ঘাস রোদ শিশিরের দাম
কি এ-সবের চেয়ে বেশি না?
চড়ুই প্রতি মুহূর্তেই রোদের থেকে রোদে লাফাচ্ছে
পচা হাড় প’চে যাচ্ছে শুধু!