মনকে আমি নিজে । জীবনানন্দ দাশ । সুদর্শনা কাব্যগ্রন্থ,১৯৭৩

মনকে আমি নিজে কবিতা টি সুদর্শনা কাব্য গ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থ টি কবি জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ । যা কবির মৃত্যুর অনেক বছর পর ১৯৭৩ সালে প্রকাশিত হয়। এ কাব্যগ্রন্থটি প্রকাশের বহু আগে ১৯৫৪-এর ২২ অক্টোবর এক ট্র্যাম দুর্ঘটনায় আহত হয়ে জীবনানন্দ লোকান্তরিত হয়েছিলেন। গোপালচন্দ্র রায়ের উদ্যোগে প্রকাশিত ‘সুদর্শনা’ কাব্যগ্রন্থ সংকলিত হয় । এই কাব্যগ্রন্থটিতে মোট ৪০ টি কবিতা স্থান পেয়েছে।

 

মনকে আমি নিজে । জীবনানন্দ দাশ । সুদর্শনা কাব্যগ্রন্থ,১৯৭৩

 

মনকে আমি নিজে

কবিতা: মনকে আমি নিজে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: সুদর্শনা

 

মনকে আমি নিজে । জীবনানন্দ দাশ । সুদর্শনা কাব্যগ্রন্থ,১৯৭৩

 

এই জীবনের ছকে-কাটা খেলার ঘরে এসে
হিসেব ক’রে তোমায় ভালোবেসে
আমি যদি জয়ী হতাম- আলো পেতাম না তো।
ভালোবাসার অকূল সাগর বটের পাতায় ভেসে
পাড়ি দিতে চেয়েছি আমি তোমাকে ভালোবেসে।

তোমায় ভালোবেসেছি ব’লে ঋণ
অথবা চুরি ক’রে আমি এই জীবনের দিন
পেয়েছি,- চোর ভালোবাসার ধর্মে জ্ঞানী ব’লে
মরণ-নদী মুছে জীবন-নদীর পটভূমি
জেনেছে এই নিখিলে শুধু রয়েছ একা তুমি।

 

মনকে আমি নিজে । জীবনানন্দ দাশ । সুদর্শনা কাব্যগ্রন্থ,১৯৭৩

 

যদি এমন চ’লে যাবে তবে
কালের মহাসাগর হ’য়ে রবে
আমার হাতের জলের অঞ্জলি-
মন ছাড়া কেউ বোঝে না তাই মনকে আমি বলি।

আরও দেখুনঃ

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha