সুমেরীয় কবিতা – মহাপৃথিবী কাব্যগ্রন্থ কবি জীবনানন্দ দাশের চতুর্থ কাব্যগ্রন্থ। এটি প্রকাশিত হয় ১৯৪৪ খ্রিষ্টাব্দে (১৩৫১ বঙ্গাব্দ) প্রকাশক ছিলেন পূর্বাশা লিমিটেডের পক্ষে সত্যপ্রসন্ন ঘোষ। ঝরাপালক (১৯৪২), ধূসর পাণ্ডুলিপি (১৯৩৬) ও বনলতা সেন (১৯৪২) এর পর ১৯৪৪ খ্রিষ্টাব্দে মহাপৃথিবী কাব্যগ্রন্থটি প্রকাশ করেছিলেন জীবনানন্দ -দাশ।
সুমেরীয় কবিতা

কবিতা:সুমেরীয় কবিতা
কবির নাম: জীবনানন্দ- দাশ
কবি: জীবনানন্দ -দাশ
কাব্যগ্রন্থের নাম:মহাপৃথিবী কাব্যগ্রন্থ

শোনা গেল লাশকাটা ঘরে
নিয়ে গেছে তারে;
কাল রাতে – ফাল্গুনের রাতের আধাঁরে
ক্রমে ধুলো উড়ে যায় বিকেলের অন্তহীন পাটল আকাশে;
অস্ফুট বৃষ্টির গন্ধ- প্রকাণ্ড ময়দান জুড়ে এক পাল ভেড়া
নিরুত্তর ছবির মতন স্পষ্ট।
সূর্যের তির্যক গতি
কৃষ্ণাভ মেঘের থেকে তাহাদের শরীরের ‘পরে
সুমেরীয় বল্লমের মতো যেন প্রাগৈতিহাসিক তর্কে নড়ে।
অদ্ভুত অমল আলো এক বার জ্ব’লে ওঠে চারি-দিকে
সন্ধ্যা আসিবার আগে
য়ুনানি যুগের স্তম্ভ- মাঠের বাদামি ঘাস- নদী
ঢের মজুরের মুখ- ফ্যাক্টরির- মনে হয়, সুমেরীয়।
ইহাদের ইতিহাস শেষ হ’য়ে গেছে তবে বহু দিন
কপিশ মাটির গর্ভ খুঁড়িলেই অখণ্ড প্রেমিক প্যারাফিন
এরা সব। অই ভৌতিক আলো চাই না ক’- আমি চাই ক্ষেম
ইহাদের অরুন্তুদ উৎস তবু- সুমেরীয় প্রেম।
আরও দেখুন: