মৃত্যু কবিতা – মহাপৃথিবী কাব্যগ্রন্থ কবি জীবনানন্দ দাশের চতুর্থ কাব্যগ্রন্থ। এটি প্রকাশিত হয় ১৯৪৪ খ্রিষ্টাব্দে (১৩৫১ বঙ্গাব্দ) প্রকাশক ছিলেন পূর্বাশা লিমিটেডের পক্ষে সত্যপ্রসন্ন ঘোষ। ঝরাপালক (১৯৪২), ধূসর পাণ্ডুলিপি (১৯৩৬) ও বনলতা সেন (১৯৪২) এর পর ১৯৪৪ খ্রিষ্টাব্দে মহাপৃথিবী কাব্যগ্রন্থটি প্রকাশ করেছিলেন জীবনানন্দ- দাশ।
মৃত্যু কবিতা

কবিতা:মৃত্যু -কবিতা
কবির নাম: জীবনানন্দ- দাশ
কবি: জীবনানন্দ -দাশ
কাব্যগ্রন্থের নাম:মহাপৃথিবী কাব্যগ্রন্থ

হাড়ের ভিতর দিয়ে যারা শীত বোধ করে
মাঘ-রাতে;- তাহারা দুপুরে ব’সে শহরের গ্রীলে
মৃত্যু অনুভব করে আরও গাঢ়- পীন।
রূপসীও মরণকে চেনে
মুকুরের অই পিঠে- পারদের মতো যেন
নিরুত্তর হয়ে আছে। অথবা উড্ডীন
এক-আধটি দৈত্যাকৃতি দেখা যায়
জনতারে চালাতেছে বিকালের বিরাট সভায়;
নিদারুণ বিশ্বাসের মতো যেন স্থির;
মৃত্যু নাই- জানে তারা;- তবুও তাদের মুখ
চকিত আলোয় পূর্ণ ফটোগ্রাফ থেকে
উঠে এসে ভীত হয়
নিজেদের গ্লানিহীন পরিণতি দেখে।
আরও দেখুন: