সূর্য নিভে গেলে কবিতা টি সুদর্শনা কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থ টি কবি জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ । যা কবির মৃত্যুর অনেক বছর পর ১৯৭৩ সালে প্রকাশিত হয়। এ কাব্যগ্রন্থটি প্রকাশের বহু আগে ১৯৫৪-এর ২২ অক্টোবর এক ট্র্যাম দুর্ঘটনায় আহত হয়ে জীবনানন্দ লোকান্তরিত হয়েছিলেন। গোপালচন্দ্র রায়ের উদ্যোগে প্রকাশিত ‘সুদর্শনা’ কাব্যগ্রন্থ সংকলিত হয় । এই কাব্যগ্রন্থটিতে মোট ৪০ টি কবিতা স্থান পেয়েছে।

সূর্য নিভে গেলে
কবিতা: সূর্য নিভে গেলে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: সুদর্শনা

(সূর্য, মাছরাঙা, আমি)
উত্তীর্ণ হয়েছে পাখী নদী সূর্যে অন্ধ আবেগের
দু’ মুহূর্ত আনন্দের পরীক্ষায় বুঝি!
তারপর লাল নীল কমলা পালকের পরে ঠিকরিয়ে রোদ
নিভে গেছে;- আমি কেন তবু সূর্য খুঁজি!
(তুমি)
জানি না কোথায় তুমি- সূর্য নিভে গেছে;
তোমার মননে আজ স্থির
সন্ধ্যার কুমোর পোকা- বাঁশের ছ্যাঁদায় ঘুণ-
সাদা বেতফলের শিশির।
(আছে)
‘নেই- নেই-‘ মনে হয়েছিল কবে- চারি দিকে উঁচু-উঁচু গাছে,
বাতাস? না সময় বলছে; ‘আছে, আছে।’

(অঘ্রান রাত)
অনেক অনেক দিনের পরে আজ
অন্ধকারে সময়পরিক্রমা
করতে গিয়ে আবছা স্মৃতির বইয়ের
পাতার থেকে জমা-
খরচ সবই মুছে ফেলে দিয়ে
দানের আয়োজনে নেমে এল,
চেয়ে দেখি নারী কেমন নিখুঁতভাবে কৃতী;
ডানা নড়ে, শিশির শব্দ করে
বাহিরে ঐ অঘ্রান রাত থেকে;
এ-সব ঋতু আমার হৃদয়ে
কি এক নিমেষনিহত সমাহিতি
নিয়ে আসে; ভিতরে আরও প্রবেশ ক’রে প্রাণ
একটি বৃক্ষে সময় মরুভূমি
লীন দেখেছে, গভীর পাখি গভীর বৃক্ষ তুমি।
আরও দেখুনঃ