এখন ওরা কবিতা টি সুদর্শনা কাব্য গ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থ টি কবি জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ । যা কবির মৃত্যুর অনেক বছর পর ১৯৭৩ সালে প্রকাশিত হয়। এ কাব্যগ্রন্থটি প্রকাশের বহু আগে ১৯৫৪-এর ২২ অক্টোবর এক ট্র্যাম দুর্ঘটনায় আহত হয়ে জীবনানন্দ লোকান্তরিত হয়েছিলেন। গোপালচন্দ্র রায়ের উদ্যোগে প্রকাশিত ‘সুদর্শনা’ কাব্যগ্রন্থ সংকলিত হয় । এই কাব্যগ্রন্থটিতে মোট ৪০ টি কবিতা স্থান পেয়েছে।

এখন ওরা
কবিতা: এখন ওরা
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: সুদর্শনা

এখন ওরা ভোরের বেলা সবুজ ঘাসের মাঠে
হো হো ক’রে হাসে- হো হো হি হি করে,
অসংখ্যকাল ভোর এসেছে- আজকে তবু ভোরে
সময় যেন ঘোড়ার মতো নিজের খুরের নাল
হারিয়ে ফেলে চমকে গিয়ে অনন্ত সকাল
হয়ে এখন বিভোর হয়ে আছে;
মাঠের শেষে ঐ ছেলেটি রোদে
শুয়ে আছে ঐ মেয়েটির কাছে।

অনেক রাজার শাসন ভেঙ্গে গেছে;
অনেক নদীর বদলে গেছে গতি;
আবহমান কালের থেকে পুরুষ-এয়োতি
এই পৃথিবীর তুলোর দণ্ডে সোনা
সবার চেয়ে দামি ভেবে সুখের সাধনা
নষ্ট করে গিয়েছে তবু লোভে;
ওরা দু’ জন ভালোবাসে অনন্ত ভোর ভ’রে
এ-ছাড়া আজ সকল সূর্য ডোবে।
আরও দেখুনঃ