হাঁস কবিতা – সাতটি তারার তিমির কবি জীবনানন্দ -দাশের লেখা পঞ্চম কাব্যগ্রন্থ। ১৯৪৮ খ্রিষ্টাব্দে (১৩৫৫ বঙ্গাব্দ) কলকাতা থেকে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। প্রকাশিত হওয়ার পর থেকেই এই কাব্যগ্রন্থের বিরুদ্ধে দুবোর্ধ্যতার অভিযোগ ওঠে।
হাঁস কবিতা

কবিতা:হাঁস কবিতা
কবির নাম: জীবনানন্দ- দাশ
কবি: জীবনানন্দ -দাশ
কাব্যগ্রন্থের নাম:সাতটি তারার তিমির কাব্যগ্রন্থ

নয়টি হাঁসকে রোজ চোখ মেলে ভোরে
দেখা যায় জলপাই পল্লবের মতো স্নিগ্ধ জলে;
তিনবার তিন গুনে নয় হয় পৃথিবীর পথে;
এরা তবু নয়জন মায়াবীর মতো জাদুবলে!
সে নদীর জল খুব গভীর–গভীর;
সেইখানে শাদা মেঘ–লঘু মেঘ এসে
দিনমানে কারো নীচে ডুবে গিয়ে তবু
যেতে পারেনাকো কোনো সময়ের শেষে।
চারিদিকে উঁচু উঁচু উলুবন, ঘাসের বিছানা;
অনেক সময় ধ’রে চুপ থেকে হেমন্তের জল
প্রতিপন্ন হ’য়ে গেছে যে সময়ে নীলাকাশ ব’লে
সুদূরে নারীর কোলে তখন হাঁসের দলবল
মিশে গেছে অপরাহ্নে রোদের ঝিলিকে;
অথবা ঝাঁপির থেকে অমেয় খইয়ের রঙ ঝরে;
সহসা নদীর মতো প্রতিভাত হয়ে যায় সব;
নয়টি অমল হাঁস নদীতে রয়েছে মনে পড়ে।

আরও দেখুন: