অন্তর বাহির কবিতা টি সুদর্শনা কাব্য গ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থ টি কবি জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ । যা কবির মৃত্যুর অনেক বছর পর ১৯৭৩ সালে প্রকাশিত হয়। এ কাব্যগ্রন্থটি প্রকাশের বহু আগে ১৯৫৪-এর ২২ অক্টোবর এক ট্র্যাম দুর্ঘটনায় আহত হয়ে জীবনানন্দ লোকান্তরিত হয়েছিলেন। গোপালচন্দ্র রায়ের উদ্যোগে প্রকাশিত ‘সুদর্শনা’ কাব্যগ্রন্থ সংকলিত হয় । এই কাব্যগ্রন্থটিতে মোট ৪০ টি কবিতা স্থান পেয়েছে।

অন্তর বাহির
কবিতা: অন্তর বাহির
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: সুদর্শনা

ভোরের প্রথম রোদ প্রান্তরের দু’-চারটে শালিখের মতো
পৃথিবীতে এত দিন যত লোক ম’রে গেছে- সব
এমন আকাশ পেলে তারাও নীলিমা হয়ে যেত;
তবুও কোথাও তারা নেই ব’লে এমন নীরব?
সে কবে ভোরের রোদ মেয়েটির মুখে প’ড়ে তবু
দেয়ালে সিঁড়িতে মাঠে পড়েছিল ব’লে
সমস্ত পৃথিবী মেঘ জ্যোতির্ময় সাগরের মতো মনে হয়
এখনও কখনও ভোর হ’লে।

সেই নারী হয়তো-বা এক দিন দূরে স’রে যেতে পারে,
জীবনের থেকে স’রে যাবে এই ভয়ে-
নারীকে না পেয়ে আজ- পেয়ে আজ- বহিরাশ্রিতা
অফুরন্ত রৌদ্রে ভোর হয়েছে হৃদয়ে।
আরও দেখুনঃ
“অন্তর বাহির । জীবনানন্দ দাশ । সুদর্শনা কাব্যগ্রন্থ,১৯৭৩”-এ 2-টি মন্তব্য